ভারতকে টিকার জন্য অগ্রিম টাকা দিচ্ছে বাংলাদেশ - The News Lion

ভারতকে টিকার জন্য অগ্রিম টাকা দিচ্ছে বাংলাদেশ



বাংলাদেশ প্রতিনিধি: অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার ভ্যাকসিন কিনতে ভারতকে অগ্রিম টাকা দিবে বাংলাদেশ সরকার। আগামীকাল রবিবার (৩ জানুয়ারি) দেশটির সেরাম ইন্সটিটিউটের ব্যাংক হিসাবে ছয়শ’ কোটি টাকার বেশি টাকা জামা দেয়া হবে। আর ফলে বাংলাদেশ সরকারকে একটি ব্যাংক গ্যারান্টি পত্র দেবে সেরাম ইন্সটিটিউট। স্বাস্থ্য অধিদফতর সূত্রে এসব তথ্য জানা গেছে।


 জানা গেছে, অগ্রিম হিসেবে এই টাকা নিবে ভারতের বৃহৎ ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইন্সটিটিউট। আর বাকি টাকা ভ্যাকসিন সরবরাহ শুরু করার পর দিতে হবে। করোনা ভ্যাকসিন ক্রয় চুক্তির ধারা অনুযায়ী সেরাম ইন্সটিটিউট আগামী জুনের মধ্যে ভ্যাকসিন দিতে না পারলে বাংলাদেশ এই অগ্রিম টাকা ফেরত নেবে।


 শনিবার (২ জানুয়ারি) অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন অনুমোদন দিয়েছে ভারতের সরকার। এর আগে বাংলাদেশ সরকারের পক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়, ভারতের ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইন্সটিটিউট ও বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সঙ্গে অক্সফোর্ড-অ্যাষ্ট্রাজেনেকার ভ্যাকসিন কিনতে চুক্তি করে।


 স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, যেকোনও টিকার দুটি দিক রয়েছে। একটা হল- টিকা দেশে আনা এবং দ্বিতীয়টি হল ভোক্তা পর্যায়ে পৌঁছে দেয়া। এক্ষেত্রে আইনি অনেক বাধ্যবাধকতা রয়েছে। তবে জটিলতা এড়াতে সরাসরি ক্রয়ের অনুমোদন দেন প্রধানমন্ত্রী। সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে ভ্যাকসিন আনতে পারবো। টিকা দেয়ার জন্য সারা দেশে ২৬ হাজার স্বাস্থ্য সহকারী এবং সহকারী স্বাস্থ্য পরিদর্শক কাজ করবেন।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.